
কলারোয়া প্রতিনিধি:
আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখা পৌরসভার ৯টি ওয়ার্ডে দলীয়ভাবে মনোনীত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেছে পৌরসভা জামায়াতে ইসলামী।
ঘোষিত তালিকা অনুযায়ী, ১নং ওয়ার্ড (তুলসীডাঙ্গা পশ্চিম) থেকে মোঃ আশরাফ আলী বাবু, ২নং ওয়ার্ড (তুলসীডাঙ্গা পূর্ব) থেকে মোঃ জাহিদুর রহমান, ৩নং ওয়ার্ড (গদখালি) থেকে মাওলানা তৌহিদুর রহমান, ৪নং ওয়ার্ড (ঝিকরা উত্তর) থেকে মাওলানা ইমাম হোসেন, ৫নং ওয়ার্ড (ঝিকরা দক্ষিণ) থেকে মাওলানা ইউসুফ আলী, ৬নং ওয়ার্ড (গোপীনাথপুর) থেকে মোঃ সিরাজুল ইসলাম, ৭নং ওয়ার্ড (দক্ষিণ মুরারিকাটি) থেকে অধ্যাপক এমামুল হক, ৮নং ওয়ার্ড (উত্তর মুরারিকাটি) থেকে অধ্যাপক শেখ আব্দুর রহিম এবং ৯নং ওয়ার্ড (মির্জাপুর) থেকে মাষ্টার মুনছুর রহমানকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডের জন্য মোছাঃ আম্বিয়া খাতুন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের জন্য মোছাঃ সেলিনা খাতুন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের জন্য মোছাঃ রহিমা খাতুনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
জানা গেছে, কলারোয়া পৌরসভার মেয়র পদে দলীয় প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। উপজেলা জামায়াতে ইসলামী পরবর্তীতে মেয়র প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।
আপনার মতামত লিখুন :