ব্রেকিং নিউজ :

কুরআন-সুন্নাহর আলোকে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির আহ্বান কলারোয়ায় জামায়াতের ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৪:২৪ পূর্বাহ্ন | ১৭৯
কুরআন-সুন্নাহর আলোকে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির আহ্বান কলারোয়ায় জামায়াতের ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও আদর্শিক মানোন্নয়ন এবং কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার লক্ষ্য নিয়ে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা থেকে কলারোয়ার আছির উদ্দীন শায়েদা মিলনায়তনে শুরু হওয়া এ শিক্ষা শিবির দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

অনুষ্ঠানে নির্ধারিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা মোঃ রুহুল আমিন, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর প্রভাষক হাফিজুর রহমান, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান। পরে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ রুহুল কুদ্দুস।

এ সময় উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুল হামিদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহজাহান কবীর, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপুসহ উপজেলা ও ইউনিট পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা শিবিরে অংশগ্রহণকারী ইউনিট সভাপতিদের উদ্দেশ্যে ইসলামী আদর্শ, সংগঠন পরিচালনা, দায়িত্বশীলতা ও সমাজে ইতিবাচক ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।