ব্রেকিং নিউজ :

আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন | ১৩৯
আশাশুনিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,আশাশুনি থানার মামলা নং-১২/১৬৩,(তাং-৮ আগস্ট-২০২৬) ধারা ৪৫৭/৩৮০ এর পেনাল কোডের এজাহারনামীয় আসামি কয়রা থানার ইসলামপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে আজমীর হোসেন (১৯) কে আশাশুনি উপজেলার খাজরা ঘোষপাড়া এলাকা থেকে গত ৭ আগস্ট গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে,আশাশুনি থানার মামলা নং-২৫,(তাং-২৩ জুলাই-২০২৬) জিআর নং-১৪২,ধারা ৪৫৭/৩২৮/৩৮০ পেনাল কোড ১৮৬০-এর মামলায় সন্দিগ্ধ আসামি খাজরা ইউনিয়নের কাপসন্ডা গ্রামের রইচ উদ্দীন গাজী ছেলে মুকুল হোসেন (২৩),কে কাপসন্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।