ব্রেকিং নিউজ :

কলারোয়ায় আধুনিক প্রযুক্তিতে ধান চাষে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন | ২৯
কলারোয়ায় আধুনিক প্রযুক্তিতে ধান চাষে উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

কলারোয়া প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, সিমিটের এর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কো- অরডিনেটর
হফিজুর রহমান এবং উন্নয়ন সংস্থা উত্তরণের উপজেলা ম্যানেজার মাজাহারুল ইসলাম।
প্রশিক্ষণে ট্রে ব্যবহার করে ধানের চারা উৎপাদন এবং আধুনিক রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপণ) মেশিনের মাধ্যমে জমিতে ধান রোপণের কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ধান চাষের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, ট্রে পদ্ধতিতে চারা উৎপাদন ও যান্ত্রিকভাবে ধান রোপণের ফলে কম সময়ে, কম শ্রমিক ও কম খরচে চাষাবাদ করা সম্ভব। এতে উৎপাদন ব্যয় কমবে এবং উৎপাদন বাড়বে ফলে কৃষকরা অধিক লাভবান হবেন। পাশাপাশি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়লে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে এলাকার বিভিন্ন গ্রামের কৃষক অংশ নেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।