ব্রেকিং নিউজ :

মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ২:৫২ অপরাহ্ন | ১৩৯
মাছখোলা নতুন বাজারে বেলাল হোসেনের জানাজা সম্পন্ন, শোকাহত এলাকাবাসী

ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারের বাসিন্দা মো. বেলাল হোসেন (৩২)-এর জানাজা সম্পন্ন হয়েছে।
রবিবার (১২ জুলাই ২০২৬) বাদ জোহর মাছখোলা নতুন বাজার জামে মসজিদের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় মুসল্লি, আত্মীয়-স্বজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ। এ সময় আরও বক্তব্য দেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি ও নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মাছখোলা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো. এরশাদ হুসাইন এবং মরহুমের মামা মো. আব্দুল্লাহসহ অন্যান্যরা।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের আত্মীয় হাফেজ মাওলানা ইউনুস বিন ইমান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পিতামাতাহীন বেলাল হোসেন এলাকায় একজন সজ্জন, ধর্মপরায়ণ এবং সংগঠনের নিবেদিতপ্রাণ যুবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।