ব্রেকিং নিউজ :

কলারোয়া বাজারে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন | ১১৯
কলারোয়া বাজারে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ

মোঃ জাহাঙ্গীর হোসেন
সাতক্ষীরার কলারোয়া বাজারে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জব্দ হওয়া কারেন্টজালের আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযান পরিচালনাকারীরা জানান, অবৈধ কারেন্টজাল ব্যবহার করে নির্বিচারে মাছ আহরণের ফলে দেশীয় মাছের উৎপাদন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অবৈধ কারেন্টজাল বিক্রি, মজুত ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।