ব্রেকিং নিউজ :

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির সাতক্ষীরা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন আশাশুনি ও কালীগঞ্জে পৃথক দায়িত্বশীল সভা


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন | ১৩৯
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতির সাতক্ষীরা সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন আশাশুনি ও কালীগঞ্জে পৃথক দায়িত্বশীল সভা

নিজস্ব প্রতিনিধি :
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের আগামী ১৮ জুলাই সাতক্ষীরা জেলা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সফর সফল ও বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১১ জুলাই) আশাশুনি ও কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়। সভাদুটিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্ব বণ্টন এবং সফরকে সফল করতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
আশাশুনি উপজেলা আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো.শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গাফফার। সভা পরিচালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
সভায় কেন্দ্রীয় সভাপতির সফর উপলক্ষে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সফরের সার্বিক প্রস্তুতি,অতিথি অভ্যর্থনা,সাংগঠনিক সমন্বয়,দায়িত্ব বণ্টন এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই দিন কালীগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে উপজেলা সভাপতি মাস্টার সালাউদ্দিনের সভাপতিত্বে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গাফফার। আরও বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা সম্পাদক ফজলে মাহমুদ।
বক্তারা বলেন,কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সাতক্ষীরা সফর সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। সফর সফল করতে উপজেলার প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সভায় সফর উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।