
কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫ ঘটিকায় রংধনু কমিউনিটি সেন্টারে কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী অধ্যাপক আব্দুর রউফ। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য অধ্যাপক নুরুজ্জামান হাবীবিসহ ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :