ব্রেকিং নিউজ :

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন হাফিজুর রহমান


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:৪১ অপরাহ্ন | ১১৯
কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন হাফিজুর রহমান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্কশ :
সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন প্রকল্পের খুলনা ও সাতক্ষীরা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান। মানচিত্রদেখুন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে তিনি উপজেলার কয়লা ও জালালাবাদ ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ ইউপি প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান এবং প্রকল্পের কলারোয়া উপজেলা কো-অর্ডিনেটর শুক্লা মিশ্র ও মোস্তাক আহমেদ।

পরিদর্শনকালে তিনি গ্রাম আদালতের কার্যক্রম, মামলার নথি, রেজিস্টার, ভিসিএমআইএস হালনাগাদ, বিভিন্ন ফরম ও আদালতের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এর আগে তিনি কলারোয়ায় প্রকল্পের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেন।