ব্রেকিং নিউজ :

ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন | ১৩৯
ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরার ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানচিত্রদেখুন

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় বিদ্যালয়ের সামনে এলাকার সচেতন মহল ও ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক এমএ কাশেমের বিরুদ্ধে দুর্নীতি ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানানো হয়।

এ ছাড়া বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং তাঁর পদত্যাগের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা আজমল হোসেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু মুছা ও মোস্তাফিজুর রহমান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।