
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের খুচরা যন্ত্রাংশ ও শাড়ি আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবি।
মঙ্গলবার ১০ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন অধীনস্থ কাকডাঙ্গা ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
বিজিবি জানায়, কাকডাঙ্গা বিওপির অভিযানিক দল কেড়াগাছি এলাকা থেকে ৩ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইলের খুচরা যন্ত্রাংশ এবং মাদরা বিওপির টহলদল ভাদিয়ালী মাঠ এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। চোরাচালান প্রতিরোধ, দেশীয় শিল্পের সুরক্ষা এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :