ব্রেকিং নিউজ :

কাওনডাঙ্গা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলীর শুভেচ্ছা ও মতবিনিময়


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৬, ৩:১০ অপরাহ্ন | ১৪৯
কাওনডাঙ্গা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রমজান আলীর শুভেচ্ছা ও মতবিনিময়
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বাঁশদহা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলার ০১ নং বাঁশদহা ইউনিয়নের কাওনডাঙ্গা বাজারে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা রমজান আলী।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) কাওনডাঙ্গা বাজারে তিনি স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁদের কথা শোনেন। বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করেন।

এ ধরনের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।