
বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করেছে বিজিবি।
বুধবার (১১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ আটক করে।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় এসব ওষুধ জব্দ করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :