ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ১:১৬ অপরাহ্ন | ১৩৯
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। মানচিত্রদেখুন

প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের মান (টার্নআউট) মূল্যায়ন করেন। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন।

পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। তিনি ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং সরকারি মালামালের যথাযথ হেফাজতের নির্দেশনা দেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকা এবং জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম।

প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডি-স্টোর ও অস্ত্রাগার পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।