ব্রেকিং নিউজ :

কৈখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৩


প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন | ২২৮৯
কৈখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৩

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে তিন জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শ্যামনগরের সীমান্তবর্তী সাপখালী গ্রামের নজরুল তরাফদারের বাড়িতে অবস্থাকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, খুলনা জেলার দাকোপ থানার কামিনীবাসিয়া গ্রামের নিহার রায় এর ছেলে কাব্য রায় (১৮), সাতক্ষীরা জেলার সদর থানার শিকড়ী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে আব্দুর রহিম (২৮) ও একই জেলার রামেরডাংগা গ্রামের আরশাদ সরদারের ছেলে আনারুল সরদার (৩৫)।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার সময় সীমান্তবর্তী সাপখালি এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। শনিবার বিকেলে পাসপোর্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।