
আশাশুনি প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের বরাদ্দকৃত ফুটবল উপজেলার ডি.কে.এফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭জুলাই) সকালে এ ফুটবল বিতরন করা হয়।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ৫ নং বড়দল ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো.আব্দুল গফুর সানা,কাদাকাটি ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আবু বকর সিদ্দিক,বড়দল ইউনিয়ন সেক্রেটারি সেকেন্দার আলী,মাদ্রাসার সুপার মাওঃ আব্দুল আহাদ,শিক্ষক মাওঃ গোলাম মোস্তফাসহ জামায়াতের নেতৃবৃন্দ,মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মাওঃ আঃ ওয়াজেদ বলেছেন,শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ,নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে সহায়তা করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।
চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা বলেছেন,সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের ক্রীড়াবান্ধব এ উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং সুস্থ,মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :