ব্রেকিং নিউজ :

দেবহাটার টাউন শ্রীপুর থেকে গৃহবধূ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার


প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন | ১৮৯
দেবহাটার টাউন শ্রীপুর থেকে গৃহবধূ নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

নিউজ ডেস্ক কলারোয়া প্রতিদিন :

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার শ্রীপুর (কেদার মাঠ) এলাকা থেকে মুক্তা নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত ৯ জুন দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে তিনি তাঁর ৫ বছর বয়সী শিশুকন্যাকে বাসায় রেখে বের হয়ে যান। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, মুক্তা বাড়ি থেকে বের হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। প্রিয়জনের হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ মুক্তার উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তিনি ছবিতে প্রদর্শিত একই পোশাক পরিহিত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। কোনো ব্যক্তি যদি মুক্তার অবস্থান সম্পর্কে তথ্য জেনে থাকেন বা কোথাও তাঁকে দেখে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
📞 যোগাযোগ: ০১৭২৭-১৫২৫২৩
পরিবারের ভাষ্য, “একটি তথ্য কিংবা একটি শেয়ারও হতে পারে একজন নিখোঁজ মানুষের সন্ধান পাওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম।” তাই সংবাদটি বেশি বেশি প্রচারের জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।