ব্রেকিং নিউজ :

পাটকেলঘাটায় কমিউনিটি ক্লিনিকে চুরি, মালামাল লুট


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন | ৩১৯
পাটকেলঘাটায় কমিউনিটি ক্লিনিকে চুরি, মালামাল লুট

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
পাটকেলঘটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর জগদানন্দকাটি কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনা ঘটেছে। ১৬ সেপ্টেম্বর রাতে ক্লিনিকের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে দুর্বৃত্তরা।

ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা জানান, সংঘবদ্ধ চোরেরা গেটের তালা ভেঙে ওয়াইফাই রাউটার, রক্তচাপ ও ওজন মাপার যন্ত্র এবং ৪২০টি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীসহ (কনডম) লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

ক্লিনিক কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি স্থানীয় থানা-পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।