ব্রেকিং নিউজ :

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম


প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন | ১৬৯
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ৭০ ডলারের নিচে নেমে গেছে মার্কিন জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর ব্যারেল।
মার্কিন এই জ্বালানি তেলের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৯ ডলার ২৩ সেন্টে নেমেছে। অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দামও আগের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলারে এসেছে।
অভিযুক্তকে কান ধরে উঠবসের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা অভিযুক্তকে কান ধরে উঠবসের পর পুলিশে দিলেন ছাত্রদল নেতা
সাধারণত ভূরাজনৈতিক ও সামরিক উত্তেজনা দেখা দিলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পায়। তবে এবার মধ্যপ্রাচ্যের ওমান উপসাগরে ‘এভার লাভলি’ নামের একটি জাহাজে মিসাইল হামলা হলেও তেলের বাজারে তার কোনো প্রভাব পড়েনি। হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ কমেছে।

(ইন্ডিপেন্ডেন্ট)