ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় জামায়াতের গণসংযোগ শীর্ষক ওরিয়েন্টেশন কল্যাণমুখী রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জেলা জামায়াত আমীরের


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন | ২২৯
সাতক্ষীরায় জামায়াতের গণসংযোগ শীর্ষক ওরিয়েন্টেশন  কল্যাণমুখী রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জেলা জামায়াত আমীরের

সাতক্ষীরা সংবাদদাতা:
একটি কল্যাণমুখী, সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে সাতক্ষীরা শহর জামায়াতের উদ্যোগে গণসংযোগ পক্ষ বাস্তবায়নে এ ওরিয়েন্টেশনে তিনি এসব কথা বলেন।
দেশব্যাপী গণসংযোগ পক্ষ উপলক্ষে জামায়াতে ইসলামী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে শহর জামায়াতের ইউনিট সভাপতি, সেক্রেটারি ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
শহর জামায়াতের নায়েবে আমীর ফখরুল হাসান লাবলুর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে গণসংযোগ পক্ষের কেন্দ্রীয় পরিকল্পনা তুলে ধরেন শহর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা খোশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, একটি কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইসলামি হুকুমত এবং কুরআন-সুন্নাহভিত্তিক রাষ্ট্রীয় বিধিবিধান প্রতিষ্ঠা করা গেলে সেই রাষ্ট্রে মানুষের কল্যাণ নিশ্চিত হবে। বাংলাদেশের বিভিন্ন ইসলামি দল কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এর মধ্যে জামায়াতে ইসলামী অন্যতম।
তিনি আরও বলেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী গণসংযোগ পক্ষের কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে দলের লক্ষ্য, উদ্দেশ্য ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তুলে ধরতে হবে।
কর্মশালায় সাতক্ষীরা শহর জামায়াতের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও অন্যান্য পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।