
কলারোয়া প্রতিনিধি:
“কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় সোনাবাড়িয়া এজেন্ট আউটলেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কলারোয়া শাখার ব্যবস্থাপক কে এম মুশফিকুল করিম।
এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী মো. সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কলারোয়া শাখার কর্মকর্তা মো. আবুল খায়ের, সোনাবাড়িয়া ওমর বিন খাত্তাব দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা রেজাউল করিম, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান এবং উত্তর সোনাবাড়িয়া মসজিদের খতিব মাওলানা ওমর ফারুক।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মুশফিকুল করিম বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; নৈতিকতা, আস্থা ও কল্যাণমুখী ব্যাংকিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতাই ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। শরিয়াহভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধি আরও সম্প্রসারণে এবং গ্রাহকদের আস্থা অটুট রাখতে ইসলামী ব্যাংক কাজ করে যাবে।
আপনার মতামত লিখুন :