ব্রেকিং নিউজ :

৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম


প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৭:১১ পূর্বাহ্ন | ১৭৯
৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর না খুললে জনগণই খুলে নেবে: নাহিদ ইসলাম

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :

রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নাহিদ ইসলামসহ এনসিপির নেতারা।
৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণই সেটা খুলে দিবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই উপলক্ষে ৩৬ দিনব্যাপী সারা দেশে এনসিপির কার্যক্রম থাকবে। জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। জুলাইয়ে আহত ও নিহতরা এখনো ন্যায়বিচার পায়নি। এই সরকার আসার পর থেকে মাত্র দুইটি মামলার রায় পেয়েছি। বিচারকাজে ধীরগতি দেখা যাচ্ছে। কবরস্থানগুলো যেন সংরক্ষণ করা হয়, নামকাওয়াস্তে জুলাই পালন করলে হবে না।’
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর রায়ের বিষয়ে এনিসিপির এই নেতা বলেন, ‘ইনুকে ১০ বছরের সাজা দেওয়া যথেষ্ট না। আশা করি আপিল করা হবে। সরকার ও ট্রাইবুনাল যেন দ্রুত বিচার শেষ করে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।’
তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসন যেন করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। জুলাই জাদুঘর খুলে দিতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে।

(ইন্ডিপেন্ডেন্ট)