
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
কক্সবাজারে পাহাড় ধসে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৬ জন এবং কক্সবাজার শহরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে গভীর রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, এপিবিএন ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা। টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে এই ধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকজনকে জীবিত ও আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১১ নম্বর ক্যাম্পে ৪ জন ও ১৫ নম্বর ক্যাম্পে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রতি বছর বর্ষাকালে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী লাখো রোহিঙ্গারা এমন পাহাড়ধসের আতঙ্কে থাকেন।
( ইন্ডিপেন্ডেন্ট)
আপনার মতামত লিখুন :