ব্রেকিং নিউজ :

কলারোয়ায় জামায়াতের যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ২:৩১ অপরাহ্ন | ২০৯
কলারোয়ায় জামায়াতের যুব বিভাগের মাসিক বৈঠক অনুষ্ঠিত

শরিফুজ্জামান মিঠু :
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মরহুম আছির উদ্দিন শায়েদা অডিটোরিয়ামে আয়োজিত এ বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান।
উপজেলা যুব বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী শরীফুজ্জামান মিঠু এর সঞ্চালনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে যুব বিভাগের উপজেলা সহ সভাপতি আসাদুজ্জামান রোমেল, সহকারী সেক্রেটারী মফিজুল ইসলাম, আনারুল ইসলাম সহ ১২টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি সেক্রেটারী গণ উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতাকর্মীরা আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম, যুব উন্নয়নমূলক উদ্যোগ এবং বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।