ব্রেকিং নিউজ :

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ২:৫৫ অপরাহ্ন | ১৩৯
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল্লাহ ঢালী

এস,এম মোস্তাফিজুর রহমান:
সারাদেশে প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জনকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের নেতা মোঃ সাইফুল্লাহ ঢালী।
রবিবার (১২ জুলাই) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শিক্ষার্থীদের এই অর্জন তাদের কঠোর পরিশ্রম,মেধা, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সফল প্রতিফলন। যারা বৃত্তি অর্জন করেছে, তাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আমি বিশ্বাস করি,তারা ভবিষ্যতেও আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও প্রতিভার বিকাশে পরিবার,শিক্ষক,সমাজ এবং রাষ্ট্র—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা সুশিক্ষিত,আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শুভেচ্ছা বার্তার শেষে মোঃ সাইফুল্লাহ ঢালী বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী,তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।