
ফুয়াদ আল আবরার
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া উপজেলা শাখার ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য নতুন সাংগঠনিক সেটআপ সম্পন্ন হয়েছে। এতে উপজেলা শাখার সভাপতি হিসেবে আহসান হাবিব ইমরোজ মনোনীত এবং সেক্রেটারি হিসেবে আবু রায়হান নির্বাচিত হয়ে দায়িত্ব লাভ করেছেন।
নবনিযুক্ত সভাপতি আহসান হাবিব ইমরোজ এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সহকারী অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অপরদিকে, নতুন সেক্রেটারি আবু রায়হান পূর্বে ছাত্রশিবিরের কলারোয়া পশ্চিম থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্বশীলদের পরিচিতি ও দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুবায়ের হোসেন, সেক্রেটারি নাজমুল ইসলাম এবং অফিস সম্পাদক নাহিদ হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুল আলম বুলবুল, জেলা, উপজেলা, পৌর শাখার সাবেক দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ছাত্রশিবির কলারোয়া পৌর শাখার সভাপতি মুস্তাকিম হোসেন, সেক্রেটারি ইয়াসিন আরাফাত এবং সাবেক সভাপতি আবু বকর-কে জেলা শাখার জনশক্তি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বক্তারা নবনির্বাচিত দায়িত্বশীলদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ইসলামী আদর্শ, নৈতিক নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে কলারোয়া উপজেলা শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :