ব্রেকিং নিউজ :

জয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী টিএস অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন | ১০৯
জয়নগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী টিএস অনুষ্ঠিত

কলারোয়া ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়নগর ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জয়নগরের খোর্দবাটরায় এক কর্মী টিএস অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মুহাঃ কামারুজ্জামান।

জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আবু আব্দুল্লাহ, জয়নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ্ব আতিয়ার রহমান সানা সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের দাওয়াত জনগণের কাছে পৌঁছে দিতে কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক মানোন্নয়নের বিকল্প নেই। তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি গঠন, সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্বশীলতা এবং গণমানুষের কল্যাণে আত্মনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে সকল কর্মীর প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়নগর ইউনিয়ন শাখা।