ব্রেকিং নিউজ :

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আগরদাঁড়ীতে সাইকেল বিতরণ


প্রকাশের সময় : জুলাই ৩০, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন | ১৪৯
শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আগরদাঁড়ীতে সাইকেল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০শে জুলাই, বৃহস্পতিবার বিকাল ৫টায় ইউনিয়ন শাখার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১০নং আগরদাঁড়ী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাদাত হোসাইন বলেন, “শ্রমিকরা সমাজের চালিকাশক্তি। তাদের যাতায়াত সহজ ও গতিশীল করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সাইকেল বিতরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই সাইকেল তাদের কর্মদক্ষতা বাড়াতে এবং জীবিকা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সবসময় মেহনতি মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি প্রভাষক আশরাফুল আলম বুলু, মাওলানা আব্দুল ওহাব বুলবুল এবং যুব ও ক্রীড়া বিভাগের ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আগরদাঁড়ী ইউনিয়ন শাখার সেক্রেটারি মিকাইল হোসেন।
অনুষ্ঠানে মনোনীত উপকারভোগী শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে সাইকেল হস্তান্তর করা হয়। এই উপহার পেয়ে উপকারভোগী শ্রমিকরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা জানান, এই সাইকেল পাওয়ার ফলে তাদের দৈনন্দিন যাতায়াত ও কর্মক্ষেত্রে যাতায়াতের কষ্ট লাঘব হবে। এমন মানবিক সহযোগিতা পাওয়ায় তারা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।