
নিজস্ব প্রতিনিধি:
ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৩১ জুলাই (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও, ঢাকা-এ ঢাকাস্থ দেবহাট উপজেলা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির উপদেষ্টা পরিষদ সহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং সভায় উপস্থিতি দের দাবির ও মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্নয় করে আগামী দুই বছরের জন্য ওপেন হাউজে সকলের প্রস্তাব ও সম্মতির উপর ভিত্তি করে প্রতিটা পদ নির্ধারন পুর্বক
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক তাহাজ্জাত হোসেন হিরু এবং সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সমগ্র আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :