ব্রেকিং নিউজ :

গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মাসুদুর রায়হান প্রিন্স


প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন | ১১৯
গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন মাসুদুর রায়হান প্রিন্স

​বিশেষ প্রতিনিধি:
আশাশুনি উপজেলার ৮ নম্বর খাজরা ইউনিয়নের ঐতিহ্যবাহী গদাইপুর জেহের আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যুবনেতা মো: মাসুদুর রায়হান প্রিন্স। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কর্তৃক তিনি এ পদে মনোনীত হন।
​মাসুদুর রায়হান প্রিন্স আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
​দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো: মাসুদুর রায়হান প্রিন্স বলেন, “বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে আমি শিক্ষক, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
​এ সময় তিনি তাকে এই পদে মনোনীত করায় এবং সমর্থন দেওয়ায় আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম হেদায়েতুল ইসলাম, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, হাসিব ইকবালসহ খাজরা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।