ব্রেকিং নিউজ :

বুধহাটায় নিজস্ব অর্থায়নে ভঙ্গুর রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম


প্রকাশের সময় : অগাস্ট ১৩, ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন | ২২৯
বুধহাটায় নিজস্ব অর্থায়নে ভঙ্গুর রাস্তা সংস্কার  করলেন চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম

আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দীর্ঘদিন ধরে ভঙ্গুর ও পানিতে ডুবে থাকা একটি গুরুত্বপূর্ণ রাস্তা নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের পাশে দাঁড়িয়েছেন বুধহাটা ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী,জজ কোটের এপিপি অ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বুধহাটা দক্ষিণপাড়ার হাফিজুল সরদারের বাড়ির পেছন থেকে মৃত কেরামত আলীর বাড়ি পর্যন্ত বিলের মধ্য দিয়ে যাওয়া রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।
তাঁর উদ্যোগে রাস্তার ভাঙাচোরা ও ডুবে থাকা অংশ সংস্কার করা হলে বর্তমানে স্থানীয়দের চলাচলে স্বস্তি ফিরেছে।

এলাকাবাসী জানান,রাস্তাটি শিক্ষার্থী,কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের দুর্ভোগের সময় চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কার হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
তারা বলেন,জনদুর্ভোগ লাঘবে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। একই সঙ্গে এলাকার অন্যান্য সমস্যা সমাধানেও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলামকে এগিয়ে আসার আহ্বান জানান।