
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এবং মোঃ শরীফুজ্জামান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান।
বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবকদের সম্পৃক্ততা বৃদ্ধি, নিয়মিত ক্রীড়া কার্যক্রম পরিচালনা এবং তরুণ সমাজকে ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামারুজ্জামান যুবসমাজকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, তরুণদের মেধা, শ্রম ও প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে তাদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মোঃ শামসুল আলম বুলবুল উপজেলার প্রতিটি ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং যুবকদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।
বৈঠকে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রোমেল, সহকারী সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরে দেশের যুবসমাজকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :