
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
সাতক্ষীরার তালা থানা পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। তালা থানার ওসি আবু বক্কার সিদ্দীক’র নেতৃত্বে পুলিশ শুক্রবার (২১ আগস্ট) ভোররাতে উপজেলার দেওয়ানীপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই ইয়াবা উদ্ধার করেন। তবে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তালা থানার ওসি মো. আবু বক্কার সিদ্দীক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে দেওয়ানীপাড়া গ্রামে হবি বিশ্বাসের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশির এক পর্যায়ে বাড়ির গোয়াল ঘর থেকে ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের বিষয় বুঝতে পেরে আগেই মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :