ব্রেকিং নিউজ :

কলারোয়ায় ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক


প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন | ১৩৯
কলারোয়ায় ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে কলারোয়া থানাধীন হিজলদী পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম মোড়ল হিজলদী পশ্চিম পাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানা পুলিশের একটি দল হিজলদী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শহিদুল ইসলাম মোড়লের কাছ থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক নির্মূলে আরও জোরালো ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।