ব্রেকিং নিউজ :

কলারোয়ার লাঙ্গলঝাড়া মাহমুদপুরে অসুস্থদের পাশে জামায়াত আমির মশিয়ার রহমান


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন | ১২৯
কলারোয়ার লাঙ্গলঝাড়া মাহমুদপুরে অসুস্থদের পাশে জামায়াত আমির মশিয়ার রহমান

মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর এলাকার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোঃ মশিয়ার রহমান।
২০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চারজন ব্যক্তি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন—এমন খবর পেয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান তিনি। এ সময় তিনি একে একে চারজন অসুস্থ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
সাক্ষাৎকালে মোঃ মশিয়ার রহমান অসুস্থদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি অসুস্থদের মনোবল না হারিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণেরও পরামর্শ দেন।
রাতের সময়ে হাসপাতালে গিয়ে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়ায় রোগী ও তাদের স্বজনরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিপদের সময়ে পাশে থেকে সাহস ও সহযোগিতা দেওয়াকে মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় তার সঙ্গে ছিলেন মাহমুদপুর ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি মোঃ সাইদ হোসেন, বাপ্পারাজসহ ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।