ব্রেকিং নিউজ :

অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন | ১৯৯
অসুস্থ সাংবাদিক মেহেদী হাসানের আশু আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিশেষ প্রতিনিধি:
হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তরুণ ও সাহসী সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
​আক্রান্ত মেহেদী হাসান জনপ্রিয় গণমাধ্যম দৈনিক সাতক্ষীরা দিগন্ত এবং দুরন্ত ক্রাইম নিউজ-এর সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডিটিভি-র সম্পাদক ও প্রকাশক হিসেবে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে একাধিক জাতীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন।
​পেশাগত জীবনে সত্য প্রকাশে সবসময় অকুতোভয় ও আপসহীন ভূমিকা রাখা এই কলমযোদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তার সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
​মেহেদী হাসানের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য তার পরিবার ও সংবাদকর্মী সহকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতা দান করে আবার পেশাগত দায়িত্বে ফিরিয়ে আনেন—এটাই সবার প্রত্যাশা।