ব্রেকিং নিউজ :

আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ২:০৪ অপরাহ্ন | ২২৯
আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল
🖼️ ফটো কার্ড তৈরি করুন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি
নবগঠিত আশাশুনি উপজেলা মৎস্যজীবি দলের আনন্দ শোভাযাত্রা ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকালে সদর ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলটি ঢোল-বাদ্যযন্ত্র সহকারে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির আহবায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এড.গোলাম গনি দুদু। সদস্য সচিব জি এম খালিদ মাহমুদের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, নব গঠিত কমিটির সদস্য সচিব এস এম আশিকুজ্জামান আশিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ মজিদ ও সাজিনুর রহমান সাজু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন রিপন,ছাত্রদল নেতা আতিকুল ইসলাম,পূজা উদযাপন ফ্রন্ট সদর ইউনিয়নের সেক্রেটারী জয়দেব কুমার বিশ্বাস,মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম,আঃ লতিফ,হাফিজুল ইসলাম,মেম্বার মোক্তার হোসেন,নেওয়াজ ও  সদস্য জাহাঙ্গীর আলম ফরিদুল।##