
সাতক্ষীরা প্রতিনিধি :
জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ১০/১০/২০২৬ তারিখে শ্যামনগরে মোজাম্মেল মিস্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে আসামীরা। চিকিৎসাধীন অবস্থায় ১৩/১০/২০২৬ তারিখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শ্যামনগর থানায় হত্যা মামলা (নং-২২, তাং-২০/১০/২০২৬) দায়ের করেন।
পিবিআই প্রধানের দিকনির্দেশনা ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব রেশমা শারমিন, পিপিএম-সেবা-এর তত্ত্বাবধানে পিবিআই সাতক্ষীরা মামলার তদন্তভার গ্রহণ করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই সাতক্ষীরা ও সিলেট জেলার যৌথ অভিযানে গত ২৭/০৯/২০২৬ তারিখে সিলেট মহানগরী এলাকা থেকে এজাহারনামীয় ১নং আসামী জিসান হোসেন বিজয় বাবু ওরফে জিহান (২৪) এবং ২নং আসামী আবুজার গিফারিকে (২২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ২৮/১০/২০২৬ তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :