
মোঃ রাশিদুল কবির সবুজ
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মু. শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি আসাদুজ্জামান রোমেল, উপজেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক তামজীদ হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
বৈঠকে যুবসমাজকে ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তরুণদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, যুবসমাজ একটি দেশ ও জাতির গুরুত্বপূর্ণ শক্তি। দেশের উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুবকদের মেধা, যোগ্যতা ও প্রতিভার বিকাশে নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড বাড়াতে হবে।
বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণ এবং তরুণদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :