ব্রেকিং নিউজ :

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস সচেতনতাই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন | ২১৯
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস সচেতনতাই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি:

আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই দিবসটির মূল লক্ষ্য।
ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক স্বাস্থ্যসমস্যা। অনিয়ন্ত্রিত জীবনযাপন, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এ রোগের ঝুঁকি বাড়ছে। শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সের মানুষই ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন।

সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মেহেরুল্লাহ বলেন –
বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম, পরিমিত খাবার গ্রহণ, অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার পরিহার এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।
ডায়াবেটিস একবার হলে আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই নিজের পাশাপাশি পরিবারের সদস্যদেরও ডায়াবেটিস সম্পর্কে সচেতন করতে হবে।

ডায়াবেটিসকে ভয় নয়, সচেতনতা ও নিয়মতান্ত্রিক জীবনযাপনে করি জয় করার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম।

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালে দিবসটি ঘিরে নানা আয়োজন করা হয়। সকালে র‍্যালি ও  আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, সমাজসেবক সহ আরো অনেকেই। দিনভর হাসপাতালটিতে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়।