ব্রেকিং নিউজ :

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৬, ২:১৬ অপরাহ্ন | ১৭৯
কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে মাসিক উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বাদ মাগরিব উপজেলা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় বৈঠকটি পরিচালিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাওলানা রুহুল কুদ্দুস, অফিস সম্পাদক জাহিদ হাসান মিঠু, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবু আব্দুল্লাহ, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী এবং অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।

বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।