
জাবিদ হোসেন ও রাশিদুল কবির সবুজ
ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো। এ লক্ষ্য বাস্তবায়নে নৈতিক মানসম্পন্ন কর্মী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা-ফরিদপুর অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা মজলিসে শূরার বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, সংগঠন সম্প্রসারণের পাশাপাশি নেতাকর্মীদের নৈতিক মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে ময়দানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অধিবেশনে সংগঠনের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে দায়িত্ব পালন করে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :