
বনি আমিন
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচউদ্দিন, কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ কামরুজ্জামান এবং পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডাঃ ইউনুছ আলী বাবু।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিতকরণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন (V.S.) জনাব মুরাদ হাসান।
আপনার মতামত লিখুন :