ব্রেকিং নিউজ :

কলারোয়ায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ


প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৫, ২:০৭ পূর্বাহ্ন | ২৭১৯
কলারোয়ায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় অসহায় বয়স্ক, এতিম শিশু সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কলারোয়া আল আমিন ট্রাস্টের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

একম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর, সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শহিদুল ইসলাম (মুকুল)

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু প্রমুখ।