চন্দনপুরে শ্রমিক নেতার পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন
সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি মোঃ গোলাম কুদ্দুস-এর পিতা আজ সকাল ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ যোহরের নামাজের পর সুলতানপুর পশ্চিম পাড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা নির্বাহী সদস্য মাওলানা কামরুজ্জামান, ইউনিয়ন সভাপতি আশরাফুল ইসলাম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রমজান আলী এবং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত সবাই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


