
শেখ শাহাজাহান আলী (শাহিন)
সাতক্ষীরার কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে মরণোত্তর ভাতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মরণোত্তর ভাতার অর্থ বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ। তিনি বক্তব্যে শ্রমিকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সাতক্ষীরা জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ এবং তালা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শেখ মোঃ সামরুল ইসলাম মিলন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মনিরুল আলম টিটু, সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল মোড়ল, সড়ক সম্পাদক মোঃ বদিউজ্জামান বাবু, কোষাধ্যক্ষ মোঃ ফেরদৌস হোসেন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মরণোত্তর ভাতা প্রাপ্তদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের স্ত্রী।
অনুষ্ঠানের শেষ পর্বে সকল মৃত শ্রমিকদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মতিউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী (শাহিন)।
আপনার মতামত লিখুন :