

কামরুল হাসান
কলারোয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিযোগিতা হবে একমাত্র বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে। আর সে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শৃঙ্খলাবোধ শিখতে হব আগে। আর শৃঙ্খলার মাধ্যমে জীবনে সাফল্য অর্জন সম্ভব। এই বিজ্ঞান মেলার ক্ষুদে বৈজ্ঞানিকদের নতুন নতুন আবিষ্কার প্রেরণা ও উৎসাহ হয়ে উঠবে প্রতিটি জীবনে।”
আমন্ত্রিত অতিথি হিসেবে সূচনা বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, এছাড়াও আরো বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী, বেত্রবর্তী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান কামরুল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওবায়দুল্লাহ, কলারোয়া ভেটেনারি সার্জন মো. মুরাদ হোসেন, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনি প্রমুখ। এবছরের বিজ্ঞান মেলায় ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার স্টলে প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ সব স্টল ঘুরে ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের নিকট আবিষ্কার সম্পর্কে জানতে চান সাথে সাথে শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ মোল্লা। মেলা উদ্বোধনের পর কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল হলরুমে দিনের অন্যান্য কর্মসূচির আলোকে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ অনুষ্ঠিত হয়
আপনার মতামত লিখুন :