
জেলা প্রশাসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পর এবার ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা এসপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি লিখেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।
এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। যারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। এ ছাড়াও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ২২ জন ডিসিকে গত বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :