ব্রেকিং নিউজ :

লন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান


প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন | ৩০১৯
লন্ডনে খালেদা জিয়া, বিমানবন্দরে মাকে স্বাগত জানান তারেক রহমান

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেল ২টা ৫৮ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এর মাধ্যমে দীর্ঘ সাত বছর পর সরাসরি মায়ের দেখা পেলেন তারেক রহমান।

এ সময় তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানও বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। এ সময় জিয়া প‌রিবারের তৃতীয় প্রজন্মের সদস্যরাও উপ‌স্থিত ছিলেন।

বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।