
খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে বাগেরহাটের কাটাখালী মোড় এবং খুলনার শিববাড়ী মোড় পরিদর্শন করেছেন দলটির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, নড়াইলের সংসদ সদস্য আতাউর রহমান, সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান এবং সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাতসহ বাগেরহাট ও খুলনা অঞ্চলের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেন।
উল্লেখ্য, ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা চলছে।
আপনার মতামত লিখুন :